সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পৌর এলাকায় ১৩ বছরের বাক প্রতিবন্ধি কিশোরী কন্যা কে প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ধর্ষণের শিকার হয়। এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত আপন ফুপা আক্তার হোসেন ওরফে খাজা (৪৫) নামে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গক কাল শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার পৌরসভার বালুয়া দিঘীরপাড় এলাকায় নিজ ঘরে প্রলোভন দেখিয়ে বাক প্রতিবন্ধি কিশোরী কন্যাকে ঘরে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত ফূপাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আক্তার হোসেন ওরফে খাজা পার্শ্ববর্তী গোচাইট গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে বলে জানা যায়।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি’ মহম্মদ আব্দুল বারিক বলেন, এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নেন। নারী ও শিশু দমন আইনে মামলা হলে পুলিশ অভিযুক্ত আসামি গ্রেফতারকৃতকে দ্রুত আদালতে সোপর্দ করে।
