ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ছোট কাশর এলাকায় অবস্থিত মাদরাসাতুত ত্বাকওয়া বালক-বালিকা মাদ্রাসায় পাঁচ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছর বয়সী ওই শিশু শিক্ষার্থীকে কেন্দ্র করে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
