নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে কাপ্তাই উপজেলা বিএনপি। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা হয়।
শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, যুগ্ম সম্পাদক মো. বেলাল হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. তরিকউল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক সেকেন্দার আলী রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম ও ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাশেম মেম্বার। পবিত্র গীতা পাঠ করেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তনচংগ্যা।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। এ সময় নেতাকর্মীরা দিবসটির চেতনা ও ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
