সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘অপরাধ দমনে সন্ত্রাস ও কিশোর গ্যাং উৎপাতের বিরুদ্ধে গত ৩৬ ঘন্টা লড়াইয়ের অভিযানে নিষিদ্ধ ২০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক সেবনকারি, মাদক মামলা, পরোয়ানা জারি, নিয়মিত মামলা, বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের উপজেলা প্রচার সম্পাদক, ওয়ার্ড সভাপতি, শেখ রাসেল কিশোর পরিষদ ইউপি সা.সম্পাদক, আ’লীগ ইউপি কার্যকরী সদস্য ও দুর্ধর্ষ ডাকাত’সহ পুলিশের ব্লক রেডে-২৫ আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
গতকাল শুক্রবার আজ শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) গত ছত্রিশ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূলের জিরো টলারেন্স নীতি ও মাদক বিরোধ জোরদারে বাংলাদেশ চৌকস পুলিশের ওসি’ একাধিক সচেতন সদস্যের দল নিয়ে সন্ত্রাস ও কিশোর গ্যাং উৎপাতের সম্ভাব্য-ভাসমান অপরাধ তৈরি হওয়া গোপনে অবস্থান করা আস্তানাতে একযোগে হানা দিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশে সন্ত্রাসি’দের আতঙ্ক সোনারগাঁও থানার ওসি’ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে গ্রেফতারকৃত:
মাদক সেবনকারি- মোঃ মুহিম রেজা মুন্না(২৫), মোঃ আবু বক্কর সিদ্দিক (৩২), মোঃ সাগর হোসেন (২৯), মো জাকির (৪০), শাহীন (৪৭), উজ্জল (৩২) নূর মোহাম্মদ জনি (৩০), কাজী পিয়াল (২২), মজিবুল (২২), রবিউল (২৫) ও সোলেইমান (৩৮) নামে।
মাদক ব্যবসায়ী- মোঃ জুয়েল মিয়া (২৫) নামে।
বৈষম্য আন্দোলন বিরোধি- উপজেলার কাঁচপুর ইউপির কাঁচপুর উত্তর পাড়া গ্রামের মোঃ শাহজালালের ছেলে মাহমুদুল হাসান (৩০) নামে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ইউপি ৩ নং ওয়ার্ড সভাপতি, এক ইউপির কাঁচপুর গ্রামের আব্দুল বাসেদের ছেলে সবুজ () ও
পার্শ্ববর্তী হাতুরা পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাহিদ হাসান () নামে।
সন্ত্রাস বিরোধি কার্যক্রমে- উপজেলার সনমান্দি ইউপির চরলাল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আবু ছিদ্দিক (৫০) নামে আওয়ামী যুবলীগ উপজেলা প্রচার সম্পাদক, উপজেলার শম্ভুপুরা ইউপির চৌধুরীগাঁও গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোঃ খালিদ হাসান (৩০) নামে শেখ রাসেল কিশোর পরিষদ ইউপি সা. সম্পাদক ও উপজেলার বারদী ইউপির বারদী মিস্ত্রিপাড়া গ্রামের মৃত বদল হকের ছেলে মোঃ তাইজুল হক (৬৫) নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ইউপি কার্যকরী সদস্য।
দুর্ধর্ষ ডাকাত- নেত্রকোনা জেলার আটপাড়া থানার আমাটি গ্রামের আমিনুলের দুর্ধর্ষ ছেলে মুন্না হাসান (২৩) নামে এ-পি, উপজেলার কাচপুর ইউপির কাচপুর সেনপাড়া গ্রামের সালাউদ্দিন লাভলুর বাড়ির ভাড়াটিয়া।
পরোয়ানা জারি- আঃ লতিফ (৬৫), মোক্তার হোসেন (৬০),মোঃ সাগর মিয়া () ও মোঃ আসাদুজ্জামান () নামে।
নিয়মিত মামলা সোহেল মিয়া (২৮) ও তৌহিদ(২০) সহ গত ছত্রিশ ঘন্টায় দুষ্কৃত-২৫ আসামি গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশ স্কটে আদালতের সোপর্দ করেন।
