এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মাসিক সভা ও নতুন শিক্ষকদের বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় পোরশায় কালিনগর কাতিপুর হাই স্কুলের হলরুমে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আশফাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন।
সভায় নতুন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও বরণের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় শিক্ষার মানোন্নয়ন, প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন শিক্ষকদের কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
