সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আনসারের তৎপরতায় বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ: পাচার রোধ

আনসারের তৎপরতায় বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ: পাচার রোধ

স্টাফ রিপোর্টার : ১৫ নভেম্বর ২০২৬ (রবিবার) আকাশপথে পাচারের ছক ছিল নিখুঁত, কিন্তু বিমানবন্দরের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো সম্ভব হলো না।

দুপুর আনুমানিক পৌনে দুইটা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের RAW-C এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিং চলছিল। দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহি মোঃ রাজেকুল ইসলামের (২৭ বিএন) তীক্ষ্ণ নজরে ব্যাগটি সন্দেহজনক ঠেকে।

তাৎক্ষণিকভাবে এভসেক সদস্যদের সাথে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন সিপাহি রাজেকুল। কাস্টমস ছাড়পত্রহীন ঐ ব্যাগ থেকে বেরিয়ে আসে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ।

ঘটনাটি ‘এভসেক-২০’ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ এবং কাস্টমসকে অবহিত করার নির্দেশ আসে। ওয়াকিটকির মাধ্যমে এভসেকের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এপিসি মোঃ সাইফুল ইসলাম ও আনসার সদস্য মোঃ শিলন ইসলাম।

পরে শিফট টিআই জনাব মোঃ ওমর ফারুককে জানালে তার উপস্থিতিতে জব্দকৃত সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন পেশাদারিত্ব ও সক্রিয় তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা