মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত দুই শিক্ষকের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত দুই শিক্ষকের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও সদ্যপ্রয়াত দুই শ্রদ্ধেয় শিক্ষক ছলিম উদ্দিন স্যার ও বাবু মনোরঞ্জন সরকার স্যারের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রয়াত দুই শিক্ষকের কর্মময় জীবন, শিক্ষাক্ষেত্রে অবদান, আদর্শ ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা। বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তাঁরা শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের শিক্ষা, আদর্শ ও অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রয়াত দুই শিক্ষকের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা