বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য সাজু চক্রবর্তী নিহত

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য সাজু চক্রবর্তী নিহত

বান্দরবান : বান্দরবানের লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় বাস চাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার বাসিন্দা। তিনি আলীকদম থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলীকদম থানা থেকে পুলিশের ডাক ফাইল লামা থানায় পৌঁছে দিতে মোটর সাইকেলে করে কর্মস্থল থেকে লামা রওনা দেয় পুলিশ কনস্টেবল সাজু চক্রবর্তী। পথে আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে একটি বাস তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়,এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

বান্দরবানের পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা