এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে পিরোজপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা,বিদ্যমান সমস্যা চিহ্নিতকরন ও জননিরাপত্তা নিশ্চিতকরনে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২২ নভেম্বর)সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী ও পিরোজপুর ০২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর(এমপি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
পিরোজপুর ০৩ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমীন দুলাল (এমপি)।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান,জেলা বিএনপির সদস্য সচিব এস,এম সাইদুল ইসলাম কিসমত,পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস,এম রেজাউল ইসলাম শামীম,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইওেফাক পএিকার ব্যুরোচিফ মনিরুজ্জামান নাসিম আলী,চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় পিরোজপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে আরও কার্যকর সমন্বয়ের মাধ্যমে নিয়মিত নজরদারিসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের ওপর গুরুত্বারোপ করা হয়।
