শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

সীমান্ত রক্ষার পাশাপাশি রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তা, শিক্ষাসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন।

বৃহস্প্রতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রামগড় জোন সদরে এ সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম।

এসময় বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন, বিভিন্ন পূজামণ্ডপ ও বৌদ্ধবিহারে আর্থিক সহায়তা, উচ্চশিক্ষায় সহায়তা, প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী এবং অসুস্থ ও দুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ এলাকার মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন ও জনকল্যাণে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে.কর্নেল আহসান উল ইসলাম জানান, আমরা যেহেতু পার্বত্য চট্রগ্রামে আছি, সেহেতু পাহাড়ে শান্তি বিনষ্ট যাতে না হয় সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন।

এ সময় ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা