রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা প্রবাসী শাজান মিয়ার উদ্যোগে কুলাউড়ার দুই মাদ্রাসা ও এতিমখানায় মিষ্টি বিতরণ

প্রবাসী শাজান মিয়ার উদ্যোগে কুলাউড়ার দুই মাদ্রাসা ও এতিমখানায় মিষ্টি বিতরণ

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া, মৌলভীবাজার: প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন কুলাউড়ার সমাজসেবক শাজান মিয়া। তাঁর পক্ষ থেকে দুটি মাদ্রাসা ও এতিমখানায় মিষ্টি বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) টিম জার্নালিস্টের সদস্যরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন।

কর্মসূচির প্রথম পর্যায়ে রাশিদিয়া শমসেরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও জাকিয়া বেগম এতিমখানায় মিষ্টি পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে গুপ্তগ্রামের নিজামিয়া বিশকোটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় মিষ্টি বিতরণ করা হয়।

শাজান মিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি, হাজী আফতাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতারের সাবেক সভাপতি। এলাকায় তিনি জনতার মেয়রখ্যাত জনদরদি ও সমাজসেবক হিসেবে পরিচিত। নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং এতিম ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোগ তাঁর সামাজিক কর্মকাণ্ডের একটি দিক তুলে ধরেছে।

এ সময় উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা ও দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, দৈনিক দেশের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক ভোরের পাতার কুলাউড়া প্রতিনিধি রুবেল বক্স পাবেল, দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিনিধি সৈয়দ মিসবাহ, দৈনিক জনতা কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দৈনিক আমাদের পত্রিকার কুলাউড়া প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক বাঙলার জাগরণের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক গণকণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ আলী শোভন, আরটিভির কুলাউড়া প্রতিনিধি আব্দুল জব্বার বাহার, দৈনিক অভয়নগরের কুলাউড়া প্রতিনিধি তারেকুর রহমান, দৈনিক ভোরের চেতনার কুলাউড়া প্রতিনিধি তাহমিদুর রহমান, বিডি লাইন ২৪-এর পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরী, দৈনিক আজকের জনবাণীর কুলাউড়া প্রতিনিধি আহমেদ আখতার রানা এবং সংবাদকর্মী আতিকসহ টিম জার্নালিস্টের অন্যান্য সদস্য।

এ সময় দুই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা এ উদ্যোগের জন্য শাজান মিয়া ও টিম জার্নালিস্টের সদস্যদের ধন্যবাদ জানান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা