বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ বিশ্ব কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত,আহত ২০

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত,আহত ২০

রকসী সিকদার, চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় উখিয়া উপজেলার মরিচ্যা ইউনিয়নের পাগলিরবীল এলাকার নুরুল ইসলামের ছেলে বাসচালক মোহাম্মদ আলী (২৫) এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকার মঞ্জুর আলমের ৮ মাস বয়সী শিশু পুত্র মোহাম্মদ ইয়াহিয়া।

এবিষয়ে প্রত্যক্ষদর্শী ও মালুমঘাট হাইওয়ে থানা সূত্রে জানা যায়, কক্সবাজারগামী চকরিয়া সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এভারগ্রীন পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এবিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন দুর্ঘটনায় এক শিশু ও বাসচালক সহ দুই জন নিহত হয়।আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।বাস দুটি জব্দ করা হয়েছে।এবিষয়ে আইনগত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা