শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল

পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের

পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের
গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা
হেফাজখানা ও এতিমখানার উদ্যোগে
শোহাদায়ে কারবালা স্বরণে ও ওরশে
পাকের আয়োজন করা হয়েছে। ১৮ জুন
বৃহস্পতিবার মাদ্রাসা হলরুমে খাজা আব্দুল রহমান চৌহরভী, সৈয়্যদ আহমদ শাহ সিরিকোট ও হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রা:) এর ওরশ পাকে সভাপতিত্ব করেন গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা হেফাজখানা ও এতিমখানার সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়াতাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা হেফাজখানা ও এতিমখানার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আলম মল্ল ৷উদ্বোধক ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি সমাজ সেবক মোহাম্মদ শাহনেওয়াজ তালুকদার, প্রধান মেহমান ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট কেবিনেট মেম্বার আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার)। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। ওয়ায়েজিন ছিলেন জামেয়া নঈমিয়া তৈয়্যবিয়া ফাজিল
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ
শাহ আলম আল কাদেরী। মাদ্রাসা সুপার
শহিদুল আলম শাহেদ এর পরিচালনায়
বক্তব্য রাখেন মোহাম্মদ আবু নাছের,
হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহ
ইসলাম, মোহাম্মদ মোশারফ হোসেন,
মোহাম্মদ কুতুব উদ্দিন, জাহিদুল আলম
মল্ল, মোহাম্মদ শাহ আলম, জাফর আহমেদ সওদাগর, মোহাম্মদ আকবর কবির, মোহাম্মদ জয়নাল আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম সওদাগর প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন কুরআন সুন্নাহ আলোকে পবিত্র কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান এবং মানবতার কল্যাণে হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সাথীদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ মাহফিলের মূল উদ্দেশ্য।

 

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা