শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি কোন ভাবেই মাদক চলতে দেওয়া হবে না, প্রতিমন্ত্রী টুকু

কোন ভাবেই মাদক চলতে দেওয়া হবে না, প্রতিমন্ত্রী টুকু

মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলে কোন ভাবেই মাদক চলতে দেওয়া হবে না, প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ।

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই টাঙ্গাইলে মাদক চলতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজ ও ছাত্রসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সন্তানদের লেখাপড়ার জন্য বাবা-মা অক্লান্ত পরিশ্রম করেন। সেই সন্তান মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে পরিবারের সব ত্যাগ ব্যর্থ হয়ে যায়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুর রহমান মতিন। বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মোল্লা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম, মিড-ডে মিল কার্যক্রম এবং শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা