শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযানে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযানে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রকসী সিকদার চট্টগ্রাম প্রতিনিধি….
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি কে আটক করে,যার বাজার মূল্য প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা,আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায়,চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় আজ সোমবার (১০ আগস্ট) মধ্যরাত ৩ টায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত করে,কিন্তুু বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

এবিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক চক্র মায়ানমারের বিভিন্ন এলাকা হতে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিলো। কোস্ট গার্ডের দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদকের এই বৃহৎ চালানটি আটক করা সম্ভব হয়েছে। উক্ত সংঘবদ্ধ মাদক চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি এসময় আরও বলেন ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা