শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডিএমপির মেগা অ্যাকশন: মুগদা ও খিলক্ষেত থেকে ২৫ অপরাধী গ্রেফতার

ডিএমপির মেগা অ্যাকশন: মুগদা ও খিলক্ষেত থেকে ২৫ অপরাধী গ্রেফতার

শাকিলা সুলতানা: রাজধানী ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা ও খিলক্ষেত থানা এলাকা থেকে পরিচালিত বিশেষ অভিযানে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুই থানা পুলিশ নিজ নিজ এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে তল্লাশি ও বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করে।
মুগদা থানা সূত্রে জানা যায়, ১০ আগস্ট অত্র থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ সোহেল মিয়া (৪২), ২. মোঃ শফিকুল ইসলাম (৪০), ৩. মোঃ সুলতান (৩২), ৪. মোঃ খোকন (৪৮), ৫. মোঃ জাহাঙ্গীর আলম (৪০), ৬. মোঃ রাসেল (২১), ৭. মোঃ শিবলু (৩০), ৮. মোঃ ফয়সাল রাটী (২৭), ৯. মোঃ বিল্লাল হোসেন (৩২), ১০. জাহাঙ্গীর (২৫), ১১. মোঃ মনির (২৫), ১২. মোঃ নাছির উদ্দিন (২৮), ১৩. মোঃ ইমদাদ ইসলাম (২৪), ১৪. মোঃ স্বপন মিয়া (৪৮) ও ১৫. মোঃ বিল্লাল হোসেন (৩৫)।
অন্যদিকে, খিলক্ষেত থানা পুলিশ একই দিন বিশেষ অভিযান চালিয়ে ১০ জন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ রমজান মিয়া (৩৮), ২. মোঃ জহিরুল ইসলাম (৪৮), ৩. মোঃ রুহুল আমিন (৫৫), ৪. মোঃ মাসুম মিয়া (৪৫), ৫. মোঃ নজরুল ইসলাম (২৬), ৬. মোঃ জুয়েল (২৭), ৭. মোঃ আশিক (১৯), ৮. মোঃ সজিব (২৬), ৯. দিগন্ত মজুমদার (২৬) ও ১০. মোঃ আরিফুজ্জামান (২৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নাগরিকেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা