মৌলভীবাজার থেকে সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে “Exchange of Views on Law Enforcement & Drug Control” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মতিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, মৌলভীবাজার-এর আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন আহমেদ, আহ্বায়ক, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা নাসের রহমান।সভার সভাপতি সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা জেলার আইন-শৃঙ্খলা, মাদক, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা, সাইবার অপরাধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয় এবং জনসাধারণকে অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
