৯
কে.এম.শামীম, গোপালপুর, টাংগাইল : টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. রেজাউল করিম (৩৫) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ।
আটক রেজাউল করিম উপজেলার চাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
