বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ যশোর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন শার্শা থানার শরিফুল ইসলাম

যশোর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন শার্শা থানার শরিফুল ইসলাম

বেনাপোল প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, চোরাচালান দমন ও অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে যশোর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন শার্শা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম।

মাদকবিরোধী অভিযান পরিচালনা, সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শার্শা থানায় দায়িত্ব পালনকালে সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার কারণে স্থানীয়দের কাছেও তিনি আস্থা অর্জন করেছেন।

শ্রেষ্ঠ এসআই হিসেবে এ অর্জনকে শার্শা থানা পুলিশ ও স্থানীয়দের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা