পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পটিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পটিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতারা বলেন, পটিয়া গোপালগঞ্জ নয়। শান্ত পটিয়াকে ফ্যাসিস্টের দোসরেরা অশান্ত করার চেষ্টা করলে তাৎক্ষণিক ভাবে প্রতিহত করা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।
বক্তারা আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। কোথাও যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য সাবেক কমিশনার বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের,
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মাবুদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চেয়ারম্যান, নুরুল আবছার চৌধুরী, জসিম উদ্দিন, জাগির মেম্বার, ইসহাক, সোলাইমান, দক্ষিণ জেলা যুবদল নেতা ইদ্রিস পানু, দক্ষিণ জেলা জাসাসের সদস্যসচিব নাসির উদ্দিন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, পটিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন এবং তরুণ বিএনপি নেতা আকিবুল হক আকিব, নাজমুল, আকবর, আবছার, সেলিম সিকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে পটিয়ার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
