মো,নূর আলম ভূইয়া : রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ লাখ টাকা মূল্যের জালনোট সহ মোঃ রুবেল হাওলাদার ও সেলিনা আক্তার ওরফে নাসিমা নামের ২ পেশাদার জালনোট কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ মোঃ আকতার হোসেন রবিবার (২৭-সেপ্টম্বর) দূপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত প্যারায় ৯ টার দিকে ত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় অভিযান পরিচালনা মোঃ রুবেল হাওলাদার ও সেলিনা আক্তার ওরফে নাসিমা নামের ২ পেশাদার জালনোট কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের হেফাজত হতে ৩৫ লাখ টাকা মূল্যের মোট ৩ হাজার ৯০২টি জালনোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জালনোট সংগ্রহ করে আসছিল।
পরবর্তীতে এসব জালনোট আসল টাকা হিসেবে বাজারে চালিয়ে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখেছিল।
যাত্রাবাড়ী থানার ওসি মো.রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে তাদে রবিবার সকালেই আদালতে পাঠানো হয়েছে।
