বুধবার | সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত

কেরানীগঞ্জে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : “নারীর ক্ষমতায়ন, সমৃদ্ধির অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের তারানগরে সচেতনতা, দক্ষতা ও আত্মনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে ‘রায়তা–কৃষ্ণনগর পল্লী মাতৃকেন্দ্র সমাজসেবা প্রকল্প’–এর উদ্যোগে একটি বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্প গ্রাম তারানগরে আয়োজিত এই বৈঠকে স্থানীয় নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নারীদের বিভিন্ন ক্ষুদ্র ঋণ, গবাদিপশু পালন (যেমন ছাগল পালন) এবং অন্যান্য স্বাবলম্বীতামূলক কার্যক্রমের মাধ্যমে কীভাবে নিজেরা স্বাবলম্বী হয়ে পরিবারের সমৃদ্ধি বয়ে আনতে পারেন, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে পল্লী মাতৃকেন্দ্র সমাজসেবা প্রকল্পের স্থানীয় প্রতিনিধি ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা ও খাতা-কলমে হিসাব রেজিস্ট্রি তদারকি করেন। উপস্থিত নারীরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং স্বাবলম্বী হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা