সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা মোবাইলের আইএমইআই কোড পরিবর্তন করার সরঞ্জামসহ গ্রেফতার ৩

মোবাইলের আইএমইআই কোড পরিবর্তন করার সরঞ্জামসহ গ্রেফতার ৩

মো.নূর আলম ভূইয়া : রাজধানীর যাত্রাবাড়ী থেকে এনড্রয়েড মোবাইলের গোপন সিকউরিটি কোড আইএমইআই পরিবর্তন করার সরঞ্জামস ও ৪০ টি এনড্রয়েড মোবাইল ফোন সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর ) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শেকদি বটতলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাহজাহান (২৯), মাসুম হোসেন (২৪) ও মোঃ জাহেদ (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর ) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শেকদি বটতলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি আভিযানিক দল। অভিযানকালে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি ডেস্কটপ সিপিইউ এবং মোবাইলের লক-আনলক ও আইএমইআই পরিবর্তন করার বিশেষ ডিভাইস উদ্ধার করা হয়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজু বলেন, এ চক্রটি দীর্ঘ দিন যাবৎ মোবাইল চূড়ির সাথে জড়িত রয়েছে। তারা বিভিন্ন কায়দায় দামী মোবাইল ফোন চূড়ি করে এবং চোড়াই মোবাইল ক্রয় করে বিশেষ ডিভািইসের মাধ্যমে মোবাইলের আইএমইআই নাম্বার পরিবর্তন করে বিক্রি করে দেয়। গ্রেফতারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা