বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাগুরায় ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধী সাহিদা ধুকে ধুকে মৃত্যুর দিন গুনছেন

মাগুরায় ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধী সাহিদা ধুকে ধুকে মৃত্যুর দিন গুনছেন

মাগুরা থেকে আল এমরান : মাগুরায় প্রতিবন্ধী বিধবা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থ অভাবে এখন মৃত্যুর পথযাত্রী। দ্রæত অপারেশন পরাপর্শ দিয়েছেন চিকিৎসক।

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে সাহিদা বেগম। এই গ্রামের নানার ভিটেতে এখন দুই এতিম ছেলেকে নিয়ে বাস করেন ৪০ বছর বয়সী সাহিদা। ৬ বছর আগে স্বামী আলতাফ হোসেন মারা গেছেন। এরপর থেকেই জীবনের সঙ্গে একাই লড়ছেন তিনি। ৪ মাস আগে তার শরীরে বাসা বেঁধেছে ব্রেস্ট ক্যান্সার।

সাহিদা বেগম শারীরিক দিক থেকে একজন প্রতিবন্ধী। এক দিকে দুই সন্তানের ভরনপোষন অন্যদিকে ক্যান্সার ধরা পড়ার পর তার জীবনে নেমে এসেছে হতাশা। স্বামীর মৃত্যুর পর অন্যের বাড়িতে কাজ আর মানুষের সাহায্যে কোনোমতে চলত তাদের সংসার। কন্স্যারে আক্রান্তের পর ৩ টি ক্যামো নিয়েছেন। ডাক্তার বলেছেন, তার দ্রæত উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে ঠিকমতো ওষুধ কেনার টাকাই নেই। আপনাদের একটু সহানুভূতি ও আর্থিক সহায়তা পারে একজন মাকে নতুন জীবন দিতে। আপনার সামান্য সহযোগিতায় পারে একজন প্রতিবন্ধি ক্যান্সারে আক্রান্ত সাহিদার জীবন বাঁচাতে।

স্থানীয় জনপ্রতিনিধি অথবা সাহিদা বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অথবা নগদ ০১৭৬৬৯৮৪৯৬০ নাম্বারে সহযোগিতার হাত বাড়িয়ে তার পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন সাহিদা বেগম।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা