বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশবরিশাল “টিকটকে পরিচয় অতঃপর প্রেম” দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

“টিকটকে পরিচয় অতঃপর প্রেম” দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

-এম.আর.প্রিন্স (বরিশাল ব্যুরো) : শরীয়তপুর জেলার সখিপুরে টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কের পর দেখা করতে গিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ১নং আসামি রাজু গাজী (২১) কে গ্রেফতার করেছে এসআরবি-৮ ও এসআরবি-৪-এর যৌথ আভিযানিক দল ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আসামির সঙ্গে প্রেমের সম্পর্ক চলাকালে গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে আসামির বাড়িতে যান । বাড়িতে কেউ না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীকে ঢাকায় নিয়ে একটি হোটেলে রাখা হয় এবং সেখানেও জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করা হয়েছে ।

এ ঘটনায় বিজ্ঞ আদালতের নির্দেশে সখিপুর থানায় মামলা নং-৩৩, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (১) ধারায় মামলা রুজু হয়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে এসআরবি-৮ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয় ।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৮ ও এসআরবি-৪ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ঢাকার মিরপুর এলাকা থেকে মামলার এজাহারনামীয় ১নং আসামি রাজু গাজী (২১, পিতা: সুলতান গাজী, সাং: চরভাগা শনকান্দি, থানা: সখিপুর, জেলা: শরীয়তপুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে ঢাকার মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা