৯
মোঃ মাহাবুবুর রহমান ঢাকা : ঢাকা জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব তানভীর মোহাম্মদ সেন্টুর জন্মদিন আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে এক প্রীতি মিলনায়তনে কেক কাটা ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কেটে তানভীর মোহাম্মদ সেন্টুকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানান বিশিষ্ট সমাজসেবক, মেহনতী মানুষের আস্থাভাজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সুমন ভূঁইয়া।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা তানভীর মোহাম্মদ সেন্টুর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। মোঃ সুমন ভূঁইয়া তার শুভকামনায় বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আগামীর দিনগুলোকে আরো সুন্দর, সফল ও আনন্দময় করে তোলেন।
