শুক্রবার | অক্টোবর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ৩১ মামলায় ডিমএমপিতে ২৪ ঘন্টায় গ্রেফতার ৪৩৯ জন

৩১ মামলায় ডিমএমপিতে ২৪ ঘন্টায় গ্রেফতার ৪৩৯ জন

মো.নূর আলম ভূইয়া : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৩১ টি মামলায় মোট ৪৩৯ জন কে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির বিভিন্ন থানায় বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন এ তথ্য নিশিবচত করে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ডিএমপির রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ২৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ২০ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০২৮ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ১৩টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি ছোরা, ১টি রামদা, ১টি চাপাতি, ২টি সুইস গিয়ার চাকু, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা