শুক্রবার | অক্টোবর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীতে ডিএমপির সাড়াশি অভিযান: মতিঝিল বিভাগে গ্রেফতার ৬৬

রাজধানীতে ডিএমপির সাড়াশি অভিযান: মতিঝিল বিভাগে গ্রেফতার ৬৬

শাকিলা সুলতানা, ঢাকা : রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপরাধীদের দমনে বড় ধরনের সাড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী মতিঝিল বিভাগের অধীনস্থ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোয় একযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একাধিক মামলার আসামি, সন্দেহভাজন অপরাধী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হয়।
থানাভিত্তিক গ্রেফতারের হিসেবে জানা গেছে:
পল্টন থানা: সর্বোচ্চ ১৪ জন
খিলগাঁও থানা: ১৩ জন
শাহজাহানপুর থানা: ১৩ জন
সবুজবাগ থানা: ১০ জন
মতিঝিল থানা: ৭ জন
মুগদা থানা: ৭ জন
রামপুরা থানা: ২ জন

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আকতার হোসেন জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার অপরাধপ্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ডিএমপির এই নিয়মিত ও বিশেষ চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির এমন কঠোর অবস্থান ও অভিযান আগামী দিনগুলোতেও বজায় থাকবে বলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা