মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে এক বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। এছাড়াও সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর আইনশৃঙ্খলা বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিরা সার্বজনীন এই উৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
২৪
