বৃহস্পতিবার | অক্টোবর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কচুয়াই সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদেরের মাজার জেয়ারত ও গনসংযোগ

কচুয়াই সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদেরের মাজার জেয়ারত ও গনসংযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামে পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নের সদ্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী প্রবীন বিএনপির নেতা আবদুল কাদের হযরত শাহ্ জাহান আউলিয়ার রহমতুল্লাহ আলাইহির মাজার জেয়ারত করে গনসংযোগ করছেন।
(৭ অক্টোবর বুধবার) বিকালে তিনি মাজার জেয়ারত করেন।

এর আগে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদেরের সমর্থক স্থানীয় বিএনপি নেতা কর্মীদের উদ্যােগে মাজার প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করে।

মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মুহাম্মদ আবদুল আলম ফকির। বিএনপি নেতা জেবল হোসেন কালুর পরিচালনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকের উল্লাহ আজিজি।

এসময় উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন বিএনপি বিএনপি নেতা মোহাম্মদ আলী, মুহাম্মদ সোলাইমান, নুর মিয়া,আবুল কালাম,শামসুল আলম,শাহ আলম,জাকির আহমদ, মোহাম্মদ আজিজ সহ স্থানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের বলেন,আমি ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শবান সৈনিক হিসেবে ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কচুয়াই ইউনিয়ন কে সন্রাসী ও চাঁদাবাজি মাদক ও ইয়াবা মুক্ত করার লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছি।

আবদুল কাদের বলেন,কচুয়াই ইউনিয়নে কাঙ্খিত উন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা মুলক সেবা প্রতিষ্টান হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করেন বর্ষীয়ান বিএনপি নেতা আবদুল কাদের ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা