বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: “রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে উদ্যাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুহিবুল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্ল্যা জিকু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুরে ধরেন। বক্তার নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি, খামারিদের আধুনিক প্রশিক্ষণ ও প্রাণিস্বাস্থ্য সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার আহবান জানান। এ সময় প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং প্রান্তিক খামারিদের স্বার্থরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা