বৃহস্পতিবার | অক্টোবর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রতিদ্বন্দ্বীকে ৯১ ভোটে হারিয়ে কেপিএম সিবিএতে টানা পঞ্চমবার জয়

প্রতিদ্বন্দ্বীকে ৯১ ভোটে হারিয়ে কেপিএম সিবিএতে টানা পঞ্চমবার জয়

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) সিবিএ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ।

বুধবার (৭ অক্টোবর) কেপিএম শ্রমিক-কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘চাকা’ প্রতীকে ১০১ ভোট পেয়ে বিজয়ী হয় শ্রমিক-কর্মচারী পরিষদ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স ইউনিয়নের ‘ছাতা’ প্রতীক পায় ১০ ভোট।

নির্বাচনে কেপিএমের মোট ভোটার ছিলেন ১১৭ জন। এর মধ্যে ১১৬টি ব্যালট ইস্যু করা হয়। ভোট গণনা শেষে ১১১টি ভোট বৈধ এবং ৫টি ব্যালট বাতিল বা নষ্ট হিসেবে গণ্য হয়।

নির্বাচনে বিজয়ী কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা