সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রংপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুরের সড়কে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা

রংপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুরের সড়কে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা

এন.এম হামিদী বাবু নীলফামারীঃ আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরের সড়কে চলছে শেষ মুহুর্ত্তের সাজসজ্জার কাজ।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা যায়।

শারদীয় দুর্গোৎসবে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শহর ঘুরে দেখা যায়, সাজসজ্জার অংশ হিসেবে সড়কের পাশে বিভিন্ন ব্যানার টাঙানো হচ্ছে। বর্ণিল রূপে সাজছে শহর। রং-বেরঙের ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। এছাড়াও সড়কের বিভিন্ন জায়গায় রং করে সাজানো হচ্ছে। সড়কের পাশে বিভিন্ন ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯ টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। এরপর প্রধানমন্ত্রী সেখান থেকে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেবেন। বেলা ১১ টার দিকে তিনি রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। এরপর তিনি আবার সৈয়দপুর বিমানবন্দর ফিরে রাজশাহী এবং রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সফর সূচীতে উল্লেখ রয়েছে।

এবিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর যাচ্ছেন। তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়ক পথে রংপুরে যাবেন ৷ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা উচ্ছ্বসিত সেইসঙ্গে বরন করে নিতে আমরা প্রস্তুত।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। পাশাপাশি বিভিন্ন জায়গার রং এবং ডিভাইডার মেরামত করছি। এছাড়া যেগুলো ময়লার স্তূপ রয়েছে সেখানে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে, আমরা সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা