সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁও ‘জাদুঘর’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁও ‘জাদুঘর’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো.মুক্তার হোসেন : বাংলাদেশ লোকও কারুশিল্প ফাউন্ডেশন-পানাম নগরি ঘুরে দেখলেন বাংলাদেশর রাজধানী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন। এ সময় কারুপল্লিতে জামদানি শিল্পীদের হাতে বোনা শাড়ির কারুকাজ দেখেন।

আজ সোমবার (১৯ অক্টোবর) সকালের দিকে মার্কিন রাষ্ট্রদূত প্রতিনিধি দল নিয়ে ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করে। পরিদর্শন চলাকালে বাংলাদেশ লোকও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘরে) প্রবেশ করে কারুপল্লির জামদানি হাতে বোনা শিল্পীদের এলাকা ঘুরে দেখেন।

বাংলাদেশ কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলের সাথে ছিলেন ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি,দূতাবাসের মুখ্য পাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস ও মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী প্রমূখ।

এ সময় সাথে আরো ছিলেন বাংলাদেশ লোকও কারুশিল্প ফাউন্ডেশনেরপরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরি সহকারি কাস্টোডিযান তানজিলুর রহমান, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক সহ পানাম নগর ও ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা