শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত মডেল ওয়ার্ড গড়তে চান মাসুদ

কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত মডেল ওয়ার্ড গড়তে চান মাসুদ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন পটিয়া আইনজীবী সহকারী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাসুদ। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, সামাজিক যোগাযোগ, মতবিনিময় ও স্থানীয়দের সঙ্গে কৌশলগত আলোচনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

মোহাম্মদ মাসুদের লক্ষ্য, কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, শান্তিপূর্ণ, সুশাসনভিত্তিক, মাদক ও ইয়াবামুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর জন্য হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় সেবা পান, সে ব্যবস্থা গড়ে তুলতে তিনি সচেষ্ট থাকবেন। একই সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি ও সর্বস্তরের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি।

মোহাম্মদ মাসুদ বলেন, “নির্বাচনের আগে অনেকেই অনেক প্রতিশ্রুতি দেন, এটি বাস্তবতা। কিন্তু আমি শুধু কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। নির্বাচিত হতে পারলে হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে আমার অঙ্গীকারের প্রমাণ দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমি এমন একটি ওয়ার্ড গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না মাদক ও ইয়াবার অভিশাপ, থাকবে না নাগরিক সেবায় হয়রানি। সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের জন্য এমনভাবে কাজ করতে চান, যাতে মৃত্যুর পরও মানুষ তাঁকে তাঁর ভালো কাজ ও জনসেবার জন্য স্মরণ রাখে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই তাঁর প্রত্যাশা।

পরিশেষে আসন্ন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সহযোগিতা, দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ মাসুদ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে একটি সুন্দর, নিরাপদ, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড গঠনে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা