বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ গ্রেপ্তার ৫

কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ গ্রেপ্তার ৫

সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অভিযানে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে নাশকতার চেষ্টাকালে বিপ্লব ও মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকার কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি নিক্ষেপ করা পেট্রোল বোমার ভাঙা কাচের টুকরাও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ১০ দিনের রিমান্ড আবেদন করে আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান,মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা