এমকে হামিদ, কক্সবাজার : মহেশখালীর প্রধান সড়কে ইজিবাইকের থাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী তানজিমা হাকিম আয়াত(৭)। চালকও গুরুতর আহত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার মহেশখালী উপজেলার প্রধান সড়ক কালারমারছড়া আঁধারঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুল ছুটিতে বাড়ী ফেরার পথে বেপরোয়া ইজিবাইক(টমটম)এর ধাক্কায় স্কুল পড়ুয়া কন্যা শিশুটি গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আহত শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত তানজিমা হাকিম আয়াত স্থানীয় নোনাছড়ির আইয়ুব আলী কন্যা শিশু।
প্রত্যক্ষদর্শী ও সচেতনমহল জানান, ব্যস্ততম সুরু সড়কে প্রাণ গেল নিষ্পাপ শিশুটি। সড়কটিতে প্রায় সময় দূর্ঘটনায় প্রাণঘাতির ঘটনা ঘটে। তবে অপ্রাপ্ত বয়সী, অদক্ষ ও বেপরোয়া চালকদের কারণে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পাচ্ছেনা দ্বীপবাসী। এতে কেউ হারায় সন্তান, কেউ হারায় মা-বাবা, আবার কেউ হারায় ভাই-বোন। এমনকি গেল কয়েকদিন পূর্বে মহেশখালীর জেটিতে এক পর্যটক শিশু মৃত্যু হয়। এতদাঞ্চলের মানুষ জীবনের ঝুঁকি চলাচল করছে। তারা সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক অদক্ষ, অপ্রাপ্ত বয়সি ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দূর্ঘটনার হাত থেকে জনসাধারণকে রক্ষা দাবী জানান। দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত টমটম গাড়িটি জব্দ করে। তারা আর প্রাণহানি চাই না, নিরাপদ সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রক নিশ্চিতের দাবী জানান।
কালারমারছড়া ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবু আহমেদ বলেন, শিশুটি সড়ক পারাপারের সময় দ্রুতগতির টমটমের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়। ছোট্ট শিশুর হৃদয়বিদয়ক মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন- এমন মর্মান্তিক মৃত্যু কারো সামনে কাম্য নয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে।
