তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রান্তিক কলা চাষী সোলায়মানের ৫ শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলাকান্দা গ্রামে।
এ ঘটনায় ঐই গ্রাম জুড়ে বিরাজ করছে আতঙ্ক। উল্টো কলাচাষী সোলায়মান কে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
এতে করে নিরাপত্তাহীনতায় রয়েছেন প্রান্তিক কলা চাষী সোলায়মান।
জানা যায়, গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলাকান্দা গ্রামের মৃত আলহাজ্ব আইয়ুব আলীর দ্বিতীয় ছেলে মোহাম্মদ সোলায়মান ৮ মাস পূর্বে তার পৈতৃক ৩০ শতক জমিতে প্রায় ৫ শতাধিক কলা গাছ রোপন করেন। নিয়মিত পরিচর্যার মাধ্যমে বেড়ে উঠছে কলাগাছগুলো।
সামনে রমজান মাসে কলার ফলন হবে বলে আশাবাদি তিনি।
১৬ ই নভেম্বর সোমবার সন্ধ্যায় একই গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে প্রভাবশালী রাজু মিয়া পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে সোলাইমান মিয়ার কলাবাগানে প্রবেশ করে প্রায় ৫ শতাধিক কলাগাছ কেটে ফেলে।
পরদিন মঙ্গলবার উক্ত জমিতে জোরপূর্বক হালচাষ শুরু করেন ।
কলা চাষী সোলায়মান মিয়া বলেন, কোন কারণ ছাড়াই সোমবার সন্ধ্যায় লোকজন নিয়ে রাজু আমার কলাবাগানে ঢুকে ৫ শতাধিক কলাগাছ কর্তন করে। এতে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়। পরদিন আমার পৈতৃক সম্পত্তিতে সে জোরপূর্বক হাল চাষ করে সে।
আমি তাকে মৌখিকভাবে নিষেধ করলে সে আমাকে অশ্লীলভাবে গালিগালাজ করে।
স্থানীয় কৃষক সেজু মিয়া জানান, সোলায়মান কয়েক মাস আগে তার পৈত্রিক সম্পত্তিতে কলা গাছ রোপন করে। সোমবার সন্ধ্যায় রাজু কলা গাছ গুলো কেটে ফেলে।
স্থানীয় কৃষক সাফু মিয়া বলেন, ৫ শতাধিক কলা গাছ নির্বিচারে কেটে সেই জমিতে হাল চাষ করেন রাজু মিয়া। এতে করে কয়েক লক্ষ টাকা ক্ষতিসাধন হয় সোলায়মানের।
এ ব্যাপারে কলাগাছ কর্তনকারী রাজু মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার দেখা মেলেনি।
