সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে সন্ত্রাসি’ কিশোর গ্যাং বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে মাদক সেবনকারি, চুরির অপরাধ, ফৌঃ কাঃ বিঃ, দুর্ধর্ষ ডাকাত ও আ’লীগ-অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ-১৯ দুষ্কৃত আসামি’ পুলিশের ব্লক রেডে আইনের জালে বন্দি করতে সক্ষম হয়।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূল জিরো টলারেন্সে, মাদক বিরোধি জোরদার, সন্ত্রাসি’দের অবস্থান করা সম্ভাব্য-ভাসমান গোপন আস্তানাতে বাংলাদেশ পুলিশের ওসি’ সঙ্গীয় ফোর্সের একাধিক টিম নিয়ে একযোগে হানা দিয়ে চতুর্মুখি সাঁড়াশি অভিযান পরিচালিত করেন।
পুলিশ সূত্র থেকে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:
মাদক সেবনকারি- মোঃ রুহুল আমিন (২৬), ইমরান হোসেন রনি (৩০), মাসুদ রানা (২১), মোঃ খোরশেদ আলম (৪৮), মোঃ রাতুন মিয়া (২১), আল আমিন (২৭), টুকুন (৩০), মোঃ ইমন (২১), মোঃ আলী নেওয়াজ (৩০) ও মোঃ হাবিবুর রহমান (২৮) নামে।
বৈষম্য আন্দোলন বিরোধি- উপজেলার জামপুর ইউপির চর তালিমাবাদ গ্রামের মোঃ আমানুল্লাহর ছেলে মোঃ আনারুল ইসলাম (৩৮) নামে ইউপি সাধারণ সম্পাদক নিষিদ্ধ মৎস্যজীবী লীগ।
সন্ত্রাস বিরোধি- উপজেলার নগর জোয়ার গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ জয়নাল আবেদীন ওরফে মানিক (৪৫) নামে সোনারগাঁও থানা অর্থ বিষয়ক সম্পাদক নিষিদ্ধ শ্রমিক লীগ ও উপজেলার সনমান্দি ইউপির দৌলরদি গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহ আলম (৪৫) নামে ইউপি কার্যকরী সদস্য নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, উপজেলার সোনারগাঁও পৌরসভার ১৬ পাড়া গ্রামের জামানের ছেলে সাইদুর রহমান জনি (৩৬) নামে পৌর ৫ নং ওয়ার্ড সাবেক সক্রিয় সদস্য নিষিদ্ধ ছাত্রলীগ।
ফৌঃ কাঃ বিঃ- মোঃ হাসান (২৬) ও মোঃ জাহাঙ্গীর (৩২) নামে।
চুরির অপরাধে- মোঃ আবজাল হোসেন (২৮) ও মোঃ লেলিন (২৮) নামে।
দুর্ধর্ষ ডাকাত- উপজেলার সাদিপুর ইউপির সাদিপুর (লস্কর বাড়ি) গ্রামের নূর মোহাম্মদের ছেলে দুর্ধর্ষ মোঃ সোহেল (৩৪) সহ-১৯ আসামি পুলিশের হাতে গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি স্কটে আদালতের সোপর্দ করে।
