সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ফটিক মার্কেট এলাকায় বিলাসবহুল দি রোয়েনা রিসোর্টে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে পুলিশ।
অভিযানে নেত্রত্ব দেন, কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুন নাহার শিলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল মিঠুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গ্রেফতারকৃত সোহাগ লস্কর(২৭) বরিশাল জেলার, গৌরনদী উপজেলার, বার্থি এলাকার বাসিন্দা,ও নরসিংদী জেলার,শিবপুর উপজেলা মানিকদি এলাকার, তাওহিদুল ইসলাম(৩৬)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার দি রোয়েনা রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় রিসোর্ট থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল মিঠুন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহিল বাকি বাদী হয়ে কালিয়াকৈর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে।
