রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রামগড় কেন্দ্রীয় মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

রামগড় কেন্দ্রীয় মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।

শনিবার ২৮ নভেম্বর রাত ৮টায় রামগড় পৌরসভার স্থলবন্দর এলাকায় অবস্থিত প্রাচীন কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শন করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দিলারা আক্তার।

এছাড়া ও রামগড় উপজেলা, পৌর বিএনপি, উপজেলা ও পৌর মহিলা দল এর পক্ষ হতে আলাদা ভাবে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা