রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি প্রতিবাদে বেনাপোলে বিএনপির সমাবেশ ও গণমিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র :

প্রতিবাদে বেনাপোলে বিএনপির সমাবেশ ও গণমিছিল

শার্শা (যশোর) প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের বেনাপোলে সমাবেশ ও গণমিছিল করেছে বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) শার্শা উপজেলা বিএনপির নির্দেশনায় বেনাপোল ইউনিয়ন বিএনপির আয়োজনে গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে গণমিছিল বের করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সাহাবুদ্দিন ও আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদ, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী এবং বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও আক্তারুজ্জামান আক্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল মামুন বাবলু ও শহিদুল ইসলাম শহিদ, সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম চয়ন।

সমাবেশ ও গণমিছিলে শার্শা উপজেলা এবং বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা