খাগড়াছড়ি থেকে বিএম.বাশার : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নে আওতাধীন রামসু বাজারে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণ সমাজের মাঝে গৃহ নির্মাণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য গুইমারার রামসু বাজার এলাকায় গত বছরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে গৃহ নির্মাণের লক্ষ্যে ঢেউটিন বিতরণ এবং স্থানীয় তরুণদের মাদকমুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী প্রদান করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাজী নেহাত ফয়সাল পিএসসি,জি।
হস্তান্তর অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জানান, রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবন দশার মানোন্নয়নের লক্ষ্যে খুব শীঘ্রই হুইলচেয়ার, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, সোলার ল্যাম্পপোস্ট, দোকানঘর নির্মাণ ও দোকানের সামগ্রী প্রদান করবেন বাংলাদেশ সেনাবাহিনী।
স্থানীয় জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে এবং সামাজিক উন্নয়নে সিন্দুকছড়ি জোন বাংলাদেশ সেনাবাহিনী ছিল আছে ভবিষ্যতেও জনকল্যাণমূলক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান, এসময় ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
