শনিবার | নভেম্বর ১৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ফুলপুরে ৪০ পিস ইয়াবাসহ রাকিব ও বাবু গ্রেপ্তার

ফুলপুরে ৪০ পিস ইয়াবাসহ রাকিব ও বাবু গ্রেপ্তার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব( ২৯)ও বাবু(২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাকিব ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীর ভাতিজা ও রহিমগঞ্জ ইউনিয়নের বওরায় গ্রামের রায়হান মাষ্টারের ভাই বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি মোহাম্মদ ফিরোজ  দিক নির্দেশনায় সিংহেরসর ইউনিয়ন এর বড়পুটিয়া থেকে এস আই সম্রাট ও এ এসআই ফরিদ সঙ্গে ও ফোর্স দিয়ে ভোরের দিগে তাদেরকে  বিশেষ অভিযান পরিচালনা করে তাদের দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ৪০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ১৩ নভেম্বর ২০২৬ তারিখে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা