টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ সামাজিক অবক্ষয় যেন পিছু ছাড়ছে না। দিনে দিনে মানুষগুলো বিকারগ্রস্ত হয়ে পড়ছে। সমাজ থেকে আস্থা বিশ্বাস উঠে যাচ্ছে । নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে ,বিবেকহীন অমানুষে পরিণত হচ্ছে।শিক্ষক-ছাত্রী সম্পর্ক যেখানে হওয়া উচিত ছিল বাবা সন্তানের মত। অথচ আজকে সেখানেই উঠেছে ধর্ষণের অভিযোগ।চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা । বুধবার (১১ নভেম্বর) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের মৈশামুড়া বাজারে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত শিক্ষক দেলদুয়ার উপজেলার পুটিয়াজানি গ্রামের সিয়াম মিয়ার ছেলে শামসুল আলম সবুজ। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শিশুর মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।
তারা কয়েক জন মিলে অভিযুক্ত প্রাইভেট শিক্ষকের দোকানের একটি রুমে পড়তো। বুধবার বিকেলে ভুক্তভোগী ছাত্রী পড়তে আসে। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে না ফিরায় শিশুর মা ও পরিবার মেয়েকে নিতে দোকানে আসেন। এসে দেখেন দোকানের সার্টার বন্ধ এবং ভেতরে আলো জ্বলছে। পরে লোকজনকে সঙ্গে তিনি ভিতরে ঢুকে দেখেন তার মেয়ে বিবস্ত্র অবস্থায় কান্নাকাটি করছে। পরে মায়ের চিৎকারে আরও লোকজন ছুটে এসে প্রাইভেট শিক্ষককে আটক করে গণধোলাই দেয় বলে জানান শিশুর পরিবার এবং তার সহপাঠীরা।
স্থানীয়রা মির্জাপুর থানা পুলিশকে খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার কবল থেকে ধর্ষক শামসুল আলম সবুজকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই আবু রায়হান বলেন, শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।
