শনিবার | নভেম্বর ১৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি : ‎সংবাদপত্র কেবল খবর প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের বাস্তবতা তুলে ধরা এবং মানুষের কথা বলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেই প্রত্যয় নিয়ে ‘সত্য প্রকাশে একধাপ এগিয়ে পিরোজপুরে যাত্রা শুরু করেছে দৈনিক পত্রিকা ‘আজকের উদয়ন বার্তা’। ‎

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ও কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‎নতুন এই পত্রিকার যাত্রাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর
জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানী।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইফতেখারুল ইসলাম শামীম, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মনিরুজ্জামান নাসিম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সরকারী কৌসুলী সৈয়দ সাব্বির আহমেদ প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে তেজদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাত আরা সুমনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাহী সম্পাদক আহসানুল কবীর। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে ‘আজকের উদয়ন বার্তা’র এই যাত্রা পিরোজপুরের সংবাদজগতে নতুন মাত্রা যোগ করবে এমন প্রত্যাশা সবার।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা