কক্সবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চোর-ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সদর মডেল থানা পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ৩ জন চোর-ছিনতাইকারী হলেন—রবিউল হাসান (২৩), রবিউল হাসান জুয়েল (২৪) ও জিয়া উদ্দিন বাবু (২৮)। মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মো. রিফাত উদ্দিন মানিককে (২৫)। মাদকসেবী হিসেবে গ্রেপ্তার চারজন হলেন—এমরান হোসেন (৩০), মো. জিদান (২১), মো. সাঈদ উদ্দিন রিফাত (১৯) ও মো. ইসমাইল (২০)।
এ ছাড়া ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ১৪ জন হলেন—মোহাম্মদ ফয়সাল (৩০), হামিদুল হক (৩৩), শাহিনা আক্তার (৫৫), রিশমা বিবি (২০), মোহাম্মদ ফরহাদ (২০), ঈমাম উদ্দিন (২৩), নুর হোসেন (৩২), আজমির টিপু (২৬), রিয়াদ হাসনাত রিফাত (১৯), মোহাম্মদ তারেক জিয়া (১৯), মোহাম্মদ জুনায়েদ (২০), মোহাম্মদ তারেক (২২), মোহাম্মদ নুরশাদ (১৯) ও ওমর ফারুক প্রকাশ মারুফ (২০)।
ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার পাঁচজন হলেন—রোহিত (২০), সাকিব (২২), মো. আলমগীর (৪২), বেদারুল আলম প্রকাশ বেদার মিয়া প্রকাশ খান সাহেব (৪৮) ও আরফাতুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ আরও জানায়, চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
