মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ ও ধ্বংস

রাজধানীতে ভ্রাম্যমান আদালতের অভিযান :

বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ ও ধ্বংস

মো.নূর আলম ভূইয়া : রাজধানী বাবুবাজার এলাকায় অননুমোদিত দেশী, বিদেশী ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ১০ টি দোকান মালিক’কে ১১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ ছাড়া বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ ও ধ্বংস করেছে এসআরবির ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৮-সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে দূপুর আড়াইটা পর্যন্ত এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব জনাব মো: আবু হাসান-এর নেতৃত্বে ও ঔষধ প্রশাসনের কর্মকর্তা এবং এসআরবি-১০ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে সিনিঃ সহকারী পুলিশ সুপার (সহকারী পরিচালক মিডিয়া) তপন সরকার সোমবার রাত ৯ টার দিকে এসআরবির মিডয়িা সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে তপন সরকার জানান, সোমবার এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব জনাব মো: আবু হাসান-এর নেতৃত্বে ও ঔষধ প্রশাসনের কর্মকর্তা এবং এসআরবি-১০ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি ও মজুদের প্রমাণ পাওয়া যায়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিপন নন্দী’কে ৫ লক্ষ টাকা, মো: শাকিব কে ৭৫ হাজার টাকা, মো: শরিফ খান’কে ৫০ হাজার টাকা, মো: নিবিড় ’কে ৭৫,হাজার টাকা), নাঈম হোসেন রানা’কে ৭৫ হাজার টাকা, রাজন চন্দ্র রায় কে ৭৫ হাজার টাকা, মহিউদ্দিন কে ৭৫ হাজার টাকা, আব্দুল কাদের’কে ৭৫ হাজার টাকা, মো: শরিফ কে ৫০ হাজার টাকা ও কামরুজ্জামন’কে ৭৫ হাজার টাকা জরিমানা করা মোট ১০ টি দোকান মালিক’কে ১১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অতিরিক্ত আরও ৪ টি দোকান থেকে ঔষধ প্রশাসনের কর্মকর্তা কর্তৃক ধ্বংসের নিমিত্তে অননুমোদিত দেশী, বিদেশী ভেজাল ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়।

এসআরবি আরও জানায়, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে এসআরবির জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা