১২
মো.নূর আলম ভূইয়া : নিউগিনি প্রোপার্টিজে হামলার মামলায় মিজানুর রহমান নামের আরও এক এজাহারভুক্ত আসামি কে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ ঘটিকায় রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
