বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীর নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

রাজধানীর নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

স্টাফ রিপোর্টার : রাজধানীর নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৪) নামে এক যুবকের নিহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর পটুয়াখালীর দশমিনা উপজেলার কবপুরকাঠি গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি নয়া পল্টনের বিএনপি পার্টি অফিস এলাকায় থাকতেন।

পল্টন থানার এসআই জাহিদ হাসান জানান, ভোরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন মিজানুর। পরে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, প্রথমে মিজানুরের পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা